• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ সকাল ০৬:৩১:১৩ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

স্বাক্ষরের তারিখে গরমিল, মান্নার মনোনয়নপত্র বাতিল

২ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:২৮:৩০

স্বাক্ষরের তারিখে গরমিল, মান্নার মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক: হলফনামায় স্বাক্ষরের তারিখ গরমিল থাকায় বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

২ জানুয়ারি শুক্রবার জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান তার মনোনয়নপত্র বাতিল করেন।

পাশাপাশি এই আদেশের বিরুদ্ধে যদি আপত্তি থাকে তাহলে আপিল করার পরামর্শ প্রদান করেন। তার আগে, জাতীয় পার্টি মনোনীত সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহের বিরুদ্ধে জুলাই আন্দোলনে মামলার আসামিসহ পলাতক থাকার জন্য মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন তিনি।

এ আসনে অন্যান্য বৈধ প্রার্থীরা হলেন মীর শাহে আলম (বিএনপি), মাওলানা আবুল আজাদ মো. শাহাদাতুজ্জামান (জামায়াতে ইসলামী), মো. জামাল উদ্দীন (ইসলামী আন্দোলন)।

উল্লেখ্য, ৩৭ (শিবগঞ্জ) বগুড়া-০২ আসনে সর্বমোট ০৭ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। এছাড়াও বাতিল করা হয়েছে গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪২

ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১২


Follow Us