• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০৩:১৮:০২ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

এনসিপির প্রার্থী তালিকায় জায়গা পেলেন না রিকশাচালক সুজন

১০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:০৪:৩৬

এনসিপির প্রার্থী তালিকায় জায়গা পেলেন না রিকশাচালক সুজন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে তালিকায় নাম নেই জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে দেশব্যাপী আলোড়ন তোলা সেই রিকশাচালক সুজনের।

Ad

১০ ডিসেম্বর বুধবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

Ad
Ad

এর আগে গত ২০ নভেম্বর ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন রিকশাচালক মোহাম্মদ সুজন। বাংলামোটরের অস্থায়ী কার্যালয় থেকে তিনি ফরম সংগ্রহ করেন।

ফরম সংগ্রহের সময় সাংবাদিকদের সুজন বলেছিলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা চালাই। ওখানেই আন্দোলনের সময় পরিচিতি পাইছি। তাই আমি এই আসন থেকেই নির্বাচন করতে চাই। আমি নিজেই এই আসনটা বাইছা নিছি।

সেদিন তার হাতে মনোনয়ন ফরম তুলে দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

জানা যায়, প্রাথমিক তালিকায় সুজনের নাম না থাকলেও এই আসনটি ফাঁকা রেখেছে এনসিপি।

এনসিপির নেতারা জানান, ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এরপর জোটসঙ্গীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আসন বণ্টন করে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। চলতি মাসেই সব আসনে প্রার্থীদের নাম প্রকাশ করতে চায় দল।

এদিকে ঢাকা-৮ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মির্জা আব্বাস এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us