অনলাইন ডেস্ক: জনগণের কাছে পুলিশের আস্থা ফেরাতে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশের কল্যাণে তাদের মনোবল বাড়ানোসহ ইতোমধ্যেই বিভিন্ন বিষয়ে উদ্যোগ নিয়েছে সরকার।
এছাড়া খেলার মাঠ, হাসপাতাল, বাহিনীর দক্ষতা বৃদ্ধিসহ নানা প্রস্তাবনাকে সরকার গুরুত্ব সহকারে দেখছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।


আজ ১১ মে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির বলেন, গণঅভ্যুত্থানের পর পুলিশকে আরও জনপ্রিয় ও জনসম্পৃক্ত বাহিনী হিসেবে গড়ে তোলা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।
তিনি আরও বলেন, সাইবার অপরাধ মোকাবেলায় আধুনিক প্রযুক্তি সংযোজন ও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পুলিশের কাঠামোগত উন্নয়ন, যানবাহন ও অপারেশনাল সরঞ্জাম বৃদ্ধি করা প্রয়োজন।
তথ্যসূত্র: নিউজ ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available