• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:১৫:১৭ (11-May-2026)
  • - ৩৩° সে:

ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ

১১ মে ২০২৬ দুপুর ১২:০৯:৫১

ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। আজ ১১ মে সোমবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে একই দিনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে অধ্যাপক সাইফুদ্দীন আহমদও পদত্যাগ করেন।

Ad
Ad

ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, ‘I have officially resigned from my position as the Assistant Proctor at the University of Dhaka.’

Ad

তিনি জানান, শিক্ষকতা জীবনের শুরু থেকেই তার প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরিকল্পনা ছিল না। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও তিনি মূলত একাডেমিক কাজেই বেশি আগ্রহী ছিলেন বলে উল্লেখ করেন।

তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর সাইফুদ্দীন আহমদের আহ্বানে তিনি সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব নিতে সম্মত হন বলে জানান।

নিজের পোস্টে তিনি লেখেন, ‘আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ—এত বড় দায়িত্ব সাধারণত সিনিয়র শিক্ষকরা পান।’

সাবেক প্রক্টরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, গত দুই বছরে সাইফুদ্দীন আহমদের কাছ থেকে তিনি ধৈর্য, সংযম এবং শিক্ষার্থীদের পরিস্থিতি সামাল দেওয়ার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন।

তিনি জুলাই আন্দোলন-পরবর্তী সময়কে ‘অভূতপূর্ব’ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এমন পরিস্থিতি আগে কোনো প্রক্টর টিমকে মোকাবিলা করতে হয়নি বলে তার ধারণা।

নতুন প্রক্টর ও তার টিমকে শুভকামনা জানিয়ে পোস্টের শেষাংশে তিনি লেখেন, দায়িত্ব পালন করা তার জন্য সম্মানের ছিল এবং তিনি নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চাঁদপুরে কৃতী হাফেজদের সংবর্ধনা
চাঁদপুরে কৃতী হাফেজদের সংবর্ধনা
১১ মে ২০২৬ বিকাল ০৩:১০:১৩







আজ কত টাকায় মিলবে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলবে ডলার-ইউরো-রুপি
১১ মে ২০২৬ দুপুর ১২:১৩:৪৬




Follow Us