• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৬:০০ (09-May-2026)
  • - ৩৩° সে:

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আরেকটি যুদ্ধ শুরু হয়েছে: তারেক রহমান

৯ মে ২০২৬ বিকাল ০৪:৪২:০৬

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আরেকটি যুদ্ধ শুরু হয়েছে: তারেক রহমান

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, ‘আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে। এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটা হলো আমরা মানুষকে যে কথা দিয়েছিলাম তার বাস্তবায়ন করা।’

৯ মে শনিবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

Ad
Ad

তারেক রহমান বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং নির্বাচন ছিল অত্যন্ত কঠিন। তবে জনগণ বিএনপি ও দলের নির্বাচনী ইশতেহারের প্রতি সমর্থন জানিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

Ad

তিনি বলেন, ‘নির্বাচনের আগে এটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। কিন্তু সরকার গঠনের পর এটি এখন দেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ভোট দেওয়া ৫২ শতাংশ মানুষ বিএনপির ইশতেহারের পক্ষেই রায় দিয়েছেন। তাই ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।

তিনি উল্লেখ করেন, নির্বাচনের আগে জনগণকে সুশাসন, নিরাপদ সমাজ ও উন্নত শিক্ষাব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পাশাপাশি এমন একটি রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার কথাও বলা হয়েছিল, যেখানে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ ও বিতর্ক করতে পারবেন।

তারেক রহমান বলেন, ‘আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার। সরকার ঠিকই আছে, কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে, অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না।’

সকাল পৌনে ১১টায় শুরু হওয়া দিনব্যাপী রুদ্ধদ্বার এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং এজেডএম জাহিদ হোসেন।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এটিই প্রথম মতবিনিময় সভা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






‘ঢাকা ১২০৫’ সিনেমায় ভাবনা
‘ঢাকা ১২০৫’ সিনেমায় ভাবনা
৯ মে ২০২৬ বিকাল ০৫:৩৬:৪৩






Follow Us