• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৩:১২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নির্বাচন কমিশনকে গণভোটের প্রচার নিয়ে মাঠে নামার আহ্বান নৌপরিবহন উপদেষ্টার

৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:৪৭:৫০

নির্বাচন কমিশনকে গণভোটের প্রচার নিয়ে মাঠে নামার আহ্বান নৌপরিবহন উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনকে গণভোটের প্রচার নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

Ad

৭ জানুয়ারি বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান।

Ad
Ad

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, সরকার পরিচ্ছন্ন নির্বাচন দিতে চায়। অতীতের মতো শাসনব্যবস্থা আর চায় না। কিন্তু, রাজনৈতিক দলগুলোর মন মানসিকতায় পরিবর্তন এসেছে কী না, তা এখনো স্পষ্ট নয় বলে মন্তব্য তার। আগামী দিনে বাংলাদেশ কোন পথে হাঁটবে তার অনেকটাই নির্ভর করছে ভোটারদের উপরে। নিজেরা না বদলালে সিস্টেম বদলাবে বলে মনে করেন নৌপরিবহন উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার বলেন, জুলাই সনদ যেন বাস্তবায়ন না হয় এজন্য অনেক ষড়যন্ত্র চলছে। স্মরণ করিয়ে দেন গণভোটে হ্যাঁ জয়ী না হলে আবারও ফ্যাসিবাদ ফিরবে।

সুজনের প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার বলেন, দেশের মানুষ এখন আর কেবল আলোচনা নয়, সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন দেখতে চায়। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর স্পষ্টতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা দরকার বলেও মন্তব্য করেন সুজনের প্রধান নির্বাহী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





Follow Us