• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৩:৪৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল: ইসি সানাউল্লাহ

৭ আগস্ট ২০২৫ রাত ০৮:২৫:২৫

ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

Ad

৭ আগস্ট বৃহস্পতিবার নবম কমিশন সভা শেষে সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান তিনি।

Ad
Ad

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারাই আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দেবে নির্বাচন কমিশন। তবে এটি হবে সিম্বল ব্যালটে। যদি কোনো কারণে শেষ মুহূর্তে কোনো আসনে প্রার্থিতা বাদ বা ফিরে পাওয়ার ঘটনা ঘটে তাহলে ওই আসনে পোস্টালে ভোট হবে না।

তিনি বলেন, প্রধান উপদেষ্ট (২০২৬ সালের) ফেব্রুয়ারির প্রথমার্থে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। সেটাই আজকের মিটিংয়ে উপস্থাপন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এরই মধ্যে বলেছেন, ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে।

আজকের কমিশন সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২


Follow Us