• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৮:১৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে নিজ সন্তানকে হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন

১ আগস্ট ২০২৪ সকাল ১১:৩১:১৯

জয়পুরহাটে নিজ সন্তানকে হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে প্রতিপক্ষকে ফাঁসাতে ৬ বছরের শিশুসন্তান রাকিবকে গলাটিপে হত্যার দায়ে মা রেশমা বেগম বুলির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Ad

৩১ জুলাই বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রেশমা বেগম বুলি জয়পুরহাট সদর উপজেলার সগুনা গোপীনাথপুর গ্রামের আসাদুজ্জামান আসাদুলের স্ত্রী। তবে কারাদণ্ডপ্রাপ্ত আসামি বুলি বেগম পলাতক রয়েছেন।

Ad
Ad

মামলার বিবরণে জানা গেছে, আসাদুজ্জামান আসাদুলের ভাই ভাবির সাথে রেশমা বেগমের প্রায়ই ঝগড়া-ঝাটি হতো। তার ভাই ভাবির বাড়িতে একই গ্রামের মানিক হোসেন যাওয়া আসা করার কারণে তার সাথেও বিবাদে জড়ান রেশমা। এ কারণে মানিককে লাঠি দিয়ে বেধরক মারপিট করেন সে। এ ঘটনায় মানিকের স্ত্রী থানায় মামলা করলে কয়েকদিন জেল খাটেন রেশমা।

পরবর্তীতে জেল থেকে বের হয়ে ২০০৭ সালের ১৩ জুলাই সন্ধ্যায় আসাদুলের ভাই-ভাবি ও মানিককে ফাঁসাতে নিজের ৬ বছরের শিশুসন্তান রাকিবকে গলাটিপে হত্যা করেন। এ ঘটনায় শিশুটির বাবা আসাদুজ্জামান আসাদুল বাদি হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আদালত আজ এ রায় দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us