ডেস্ক রিপোর্ট: মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ‘জাতীয় পর্যায়ের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন’ এবং ‘বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন’-এর উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৯ জুন সোমবার দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় দেশের মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ‘জাতীয় পর্যায়ের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন’-এর উদ্বোধন করেন, বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেরা উদ্ভাবকদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি উদ্ভাবন, বিজ্ঞানমনস্কতা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সচেতন প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির লক্ষ্যমাত্রা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্যোগের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় এ কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আওতায় আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় পাঁচ কোটি গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি বছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available