• ঢাকা
  • |
  • সোমবার ২২শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:৪৮:০৫ (06-Jul-2026)
  • - ৩৩° সে:

তেহরানে আলি খামেনির শোক র‌্যালি, লাখো মানুষের ঢল

৬ জুলাই ২০২৬ দুপুর ১২:০২:৪৪

তেহরানে আলি খামেনির শোক র‌্যালি, লাখো মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের শহিদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক র‌্যালি শুরু হয়েছে। ৬ জুলাই সোমবার সকাল থেকে রাজধানী তেহরানে শুরু হওয়া এ শোকযাত্রায় অংশ নিতে লাখো মানুষ সমবেত হয়েছেন।

কর্মকর্তাদের দাবি, খামেনির জানাজা ও শোক র‌্যালিতে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম হয়েছে। সকাল থেকেই তেহরানের প্রধান সড়কগুলোতে শোকার্ত মানুষের ঢল নামে।

স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শোক র‌্যালি শুরু হয়। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য খামেনির মরদেহ সেখানে দুই দিন রাখা হয়েছিল।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এ শোকযাত্রা দামাভান্দ স্ট্রিট, ইমাম হুসেন স্কয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার ও শহীদ লাশগরি হাইওয়ে অতিক্রম করবে। পুরো কর্মসূচি ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত চলতে পারে।

এর আগে রোববার আয়াতুল্লাহ জাফর সোবহানী খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্যের জানাজার নামাজে ইমামতি করেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরাক, তাজিকিস্তান ও তুরস্কসহ বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি ও উচ্চপদস্থ কর্মকর্তারা তেহরানে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

সূচি অনুযায়ী, মঙ্গলবার পবিত্র কোম শহরে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ ইরাকের নজফ ও কারবালার পবিত্র স্থানগুলোতে নেওয়া হবে। সবশেষে ৯ জুলাই বৃহস্পতিবার খামেনির ইচ্ছা অনুযায়ী মাশহাদের ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

সূত্র: প্রেস টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
৬ জুলাই ২০২৬ দুপুর ০১:৫৯:৫৩









Follow Us