• ঢাকা
  • |
  • রবিবার ২০শে আষাঢ় ১৪৩৩ রাত ১২:০৩:৫৬ (05-Jul-2026)
  • - ৩৩° সে:

আমাকে থামাতে হলে মেরে ফেলতে হবে: মমতা

৪ জুলাই ২০২৬ রাত ১০:০৮:২০

আমাকে থামাতে হলে মেরে ফেলতে হবে: মমতা

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসে ভাঙনের দাবির মধ্যেও নিজের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন দলটির নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহী নেতাদের ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, দলের প্রতীক তার অনুগত শিবিরের কাছেই থাকবে।

৪ জুলাই শনিবার এক বক্তব্যে মমতা বলেন, ‘দলের প্রতীক কোথাও যাচ্ছে না। আপনারা যদি আমাকে থামাতে চান, তাহলে আমাকে মেরে ফেলতে হবে।’ তার এই মন্তব্যকে বিদ্রোহী নেতাদের সঙ্গে সম্ভাব্য আইনি ও রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এর আগে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দলের একটি বড় অংশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পৃথক উপদল গঠনের দাবি করে। একই সময়ে দলের কয়েকজন লোকসভা সদস্যও আলাদা একটি ব্লক তৈরি করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

এদিন তৃণমূলের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যও পদত্যাগ করেন। তিনি পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে যোগ দেন বলে জানা গেছে।

চন্দ্রিমার পদত্যাগ প্রসঙ্গে মমতা বলেন, তিনি আগে থেকেই পদত্যাগের সিদ্ধান্ত সম্পর্কে তাকে অবহিত করেছিলেন। তবে বিদ্রোহীদের পক্ষ থেকে তাকে পরামর্শক পদে থাকার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন বলে জানান। তিনি বলেন, ‘চন্দ্রিমা যা চেয়েছেন তা করার স্বাধীনতা তার আছে। কিন্তু আমি তাদের সঙ্গে হাত মেলাব না।’

মমতা আরও অভিযোগ করেন, চাপের মুখে কিছু নেতা দল ছেড়েছেন। তবে তিনি বিজেপির কাছে মাথা নত করবেন না এবং তার দলও কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না বলে জানান।

দলীয় কার্যালয় দখলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল ভবন দলের সম্পত্তি এবং কোনো ব্যক্তি দল ছাড়লেই প্রতিষ্ঠানের মালিকানা পরিবর্তন হয় না। তার দাবি, ‘মা, মাটি, মানুষের সম্পত্তি কেউ জোর করে কেড়ে নিতে পারে না।’

দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসা মমতা বলেন, তৃণমূল কংগ্রেসের আদর্শ সবসময় বিজেপিবিরোধী। বিদ্রোহী নেতাদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, ‘নির্বাচনের মাত্র দুই মাসের মধ্যে আপনারা কীভাবে এমন বিশ্বাসঘাতক হয়ে উঠলেন? এখন আপনারা বিজেপির সঙ্গে আছেন, যা তৃণমূলের আদর্শের পরিপন্থী।’

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ বছর পর আবারও ফিরছেন সেলিনা জেটলি
১৫ বছর পর আবারও ফিরছেন সেলিনা জেটলি
৪ জুলাই ২০২৬ রাত ০৯:৫৪:৫৫









Follow Us