• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৪৪:১১ (03-Jul-2026)
  • - ৩৩° সে:

কিয়েভে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া, নিহত অন্তত ২৭

৩ জুলাই ২০২৬ সকাল ০৮:৫২:৫৯

কিয়েভে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া, নিহত অন্তত ২৭

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে ২ জুলাই বৃহস্পতিবার রাতভর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২৭ জন নিহত এবং আরও ৯১ জন আহত হয়েছেন। কিয়েভের মেয়র এ হামলাকে রাজধানীর ওপর এ পর্যন্ত চালানো সবচেয়ে বড় আকাশ হামলাগুলোর একটি বলে উল্লেখ করেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কিয়েভের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি অ্যাম্বুলেন্স স্টেশনসহ বেশ কয়েকটি স্থাপনা।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, অতীতে আরও প্রাণঘাতী হামলা হলেও এবার রাজধানী লক্ষ্য করে সবচেয়ে বেশি সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

হামলার কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। এরপরই রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণ শুরু হলে নিরাপত্তার স্বার্থে কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।

রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের বেসামরিক অবকাঠামোর ওপর ইউক্রেনীয় হামলার জবাবে সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, নির্ধারিত লক্ষ্য অর্জনে কিয়েভ সরকারের ওপর চাপ অব্যাহত থাকবে।

তবে ইউক্রেন এই দাবি প্রত্যাখ্যান করেছে। দেশটির অভিযোগ, রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। ইউক্রেনের ভাষ্য, আগ্রাসী রাষ্ট্র এবং আত্মরক্ষাকারী দেশের কর্মকাণ্ডকে একইভাবে বিবেচনা করা ঠিক নয়।

কিয়েভ মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সময় ৫২ হাজার ৫০০ জনের বেশি মানুষ ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন। তাদের মধ্যে প্রায় সাড়ে চার হাজার শিশু ছিল। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই রাজধানীতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের একযোগে আশ্রয় নেওয়ার ঘটনা।

ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, রাতভর হামলায় রাশিয়া ৪৯৬টি ড্রোন এবং ৭৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার প্রধান লক্ষ্য ছিল কিয়েভ। অধিকাংশ হামলা প্রতিহত করা সম্ভব হলেও ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১২টি ড্রোন রাজধানীসহ ৩৩টি স্থানে আঘাত হানে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত অন্তত ৪০
পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত অন্তত ৪০
৩ জুলাই ২০২৬ দুপুর ০১:০১:২২



অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন
অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন
৩ জুলাই ২০২৬ দুপুর ১২:১৪:৩৯






Follow Us