আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে দেশটির চাঁদ দেখা সংক্রান্ত গবেষণা সংস্থা রুয়েত-এ-হিলাল গবেষণা পরিষদ জানিয়েছে, আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
২ মে শনিবার এআরওয়াই নিউজের প্রতিবেদনে বিশেষজ্ঞ জ্যোতির্বিদদের বরাত দিয়ে বলা হয়, ১৬ ও ১৭ মে এর মধ্যবর্তী রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদ দৃশ্যমান হবে। ১৭ মে (২৯ জিলকদ) সন্ধ্যায় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি হওয়ায়, আকাশ পরিষ্কার থাকলে সেদিনই জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।


এ হিসাবে ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন ধরা হলে, ২৭ মে পাকিস্তানে ঈদুল আজহা উদযাপিত হবে। তবে যদি ১৭ মে চাঁদ দেখা না যায়, তাহলে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে। সে ক্ষেত্রে ১৯ মে জিলহজ শুরু হবে এবং ঈদুল আজহা একদিন পিছিয়ে ২৮ মে পালিত হতে পারে।

তবে দেশটিতে ঈদের তারিখ নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রুয়েত-এ-হিলাল কমিটি।
এর আগে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত-ও একই সম্ভাব্য তারিখ জানিয়েছে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২৬ মে পবিত্র আরাফাত দিবস পালিত হতে পারে, যার পরদিন ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে।
তথ্যসূত্র: এআরওয়াই নিউজ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available