• ঢাকা
  • |
  • রবিবার ২০শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৩৪:৫৮ (03-May-2026)
  • - ৩৩° সে:

এমন কোনো শক্তি নেই যা ইরানের সংকল্পকে দুর্বল করতে পারে: আইআরজিসি

৩ মে ২০২৬ দুপুর ০২:৩৬:৫৫

এমন কোনো শক্তি নেই যা ইরানের সংকল্পকে দুর্বল করতে পারে: আইআরজিসি

নিজস্ব প্রতিবেদক: ইরানের জনগণের দৃঢ় অবস্থান ও দেশব্যাপী গণসংহতির প্রশংসা করে বিবৃতি দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। তারা বলেছে, কোনো শক্তিই ইরানের সংকল্পকে দুর্বল করতে পারবে না।

২ মে শনিবার প্রকাশিত এক বিবৃতিতে দেশজুড়ে অনুষ্ঠিত ব্যাপক সমাবেশের কথা তুলে ধরে আইআরজিসি জানায়, সাম্প্রতিক সময়ে অষ্টম শিয়া ইমাম ইমাম রেজা (আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ এবং ‘জানফাদা-ই-ইরান’ (ইরানের জন্য ত্যাগ) ক্যাম্পেইনে লাখো মানুষ অংশ নেয়। এতে অংশগ্রহণকারীরা দেশ রক্ষায় নিজেদের প্রস্তুতির ঘোষণা দেন।

Ad
Ad

বিবৃতিতে ইরানি জাতির উদ্দেশে বলা হয়, ‘ইরান ও এর জনগণ কখনো শত্রুর সামনে মাথা নত করবে না এবং কোনো শক্তিই আপনাদের সংকল্পকে দুর্বল করতে সক্ষম নয়।’

Ad

আইআরজিসি এসব সমাবেশকে ‘মহাকাব্যিক ও নজিরবিহীন’ আখ্যা দিয়ে জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে ৪০ দিনব্যাপী সময়জুড়ে এসব বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশব্যাপী এই অংশগ্রহণ ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনির প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ। তিনি আগের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির মৃত্যুর পর দায়িত্ব গ্রহণ করেন।

আইআরজিসি উল্লেখ করে, এই অংশগ্রহণ জাতীয় ঐক্যের এক ব্যতিক্রমী প্রদর্শনী এবং তথাকথিত আমেরিকান-জায়নবাদী শত্রুর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে।

বিশেষ করে ইমাম রেজা (আ.) এর জন্মবার্ষিকীতে অনুষ্ঠিত সমাবেশগুলোকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে বলা হয়, এসব আয়োজন বর্তমান পরিস্থিতিতে শত্রু শনাক্ত, বাস্তবতা মূল্যায়ন এবং দায়িত্ব অনুধাবনে জনগণের সচেতনতার প্রতিফলন।

মনস্তাত্ত্বিক ও গণমাধ্যম যুদ্ধ উপেক্ষা করে জনগণের অংশগ্রহণের প্রশংসা জানিয়ে আইআরজিসি বলেছে, এই দৃঢ়তা জাতির ইতিহাসে স্থায়ীভাবে স্থান পাবে।

বিবৃতিতে দেশবাসীকে এমন বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলা হয়, জনগণের এই সংহতি এবং সশস্ত্র বাহিনীর দৃঢ় প্রতিরক্ষা একত্রে চূড়ান্ত বিজয়ের পথ সুগম করবে।

সূত্র: প্রেস টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us