• ঢাকা
  • |
  • বুধবার ১লা বৈশাখ ১৪৩৩ ভোর ০৪:৩৯:২৭ (15-Apr-2026)
  • - ৩৩° সে:

মধ্যপ্রাচ্যের বাইরে যুদ্ধ ছড়ানোর হুঙ্কার ইরানের

৭ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:১৯

মধ্যপ্রাচ্যের বাইরে যুদ্ধ ছড়ানোর হুঙ্কার ইরানের

আন্তার্জাতিক ডেস্ক: আমেরিকা ‘রেড লাইন’ অতিক্রম করলে চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে ইরান।

৭ এপ্রিল মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সতর্কবার্তা উচ্চারণ করেছে।

Ad
Ad

শুধু তাই নয়, পাশাপাশি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল-গ্যাস থেকে বঞ্চিত করার হুঁশিয়ারিও দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Ad

বিবৃতিতে বলা হয়েছে, ‌‌‘‘বিপ্লবী গার্ড বাহিনী আবারও ঘোষণা করছে, আমেরিকান সন্ত্রাসী সেনাবাহিনী যদি রেড লাইন অতিক্রম করে, তাহলে আমাদের পাল্টা জবাব এই অঞ্চলের সীমানা অতিক্রম করবে।”

আইআরজিসি বলেছে, ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা বিপ্লবী গার্ড বাহিনী বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করবে; যাতে আগামী কয়েক বছর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল ও গ্যাস প্রাপ্তি বন্ধ হয়ে যায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমরা আমেরিকা ও তার সহযোগীদের অবকাঠামোর ওপর এমন পদক্ষেপ নেওয়া হবে, যা তাদের ও তাদের মিত্রদেরকে বহু বছরের জন্য এই অঞ্চলের তেল ও গ্যাস থেকে বঞ্চিত করবে।”

এতে আরও বলা হয়েছে, “মার্কিন নেতাদের এটা হিসাব করার ক্ষমতা নেই যে, যদি তারা আমাদের অবকাঠামোতে হামলা চালায়, তবে আমাদের যোদ্ধাদের নাগালের মধ্যে কোন কোন গুরুত্বপূর্ণ সম্পদ থাকবে।”

বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, আমেরিকার আঞ্চলিক অংশীদারদেরও জানা উচিত, আজ পর্যন্ত আমরা সুপ্রতিবেশীসুলভ আচরণের স্বার্থে ব্যাপক ধৈর্য প্রদর্শন করেছি এবং পাল্টা আঘাতের জন্য লক্ষ্যবস্তু নির্বাচনে কিছুটা সংযত ছিলাম। কিন্তু এখন থেকে সেই সব সীমাবদ্ধতা তুলে নেওয়া হবে। সূত্র: আল-জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শ্রীপুরে বৈশাখ উদযাপনে কাছিটান খেলা
শ্রীপুরে বৈশাখ উদযাপনে কাছিটান খেলা
১৪ এপ্রিল ২০২৬ রাত ০৯:০০:৩২





জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ
১৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:০৩





Follow Us