• ঢাকা
  • |
  • শনিবার ১২ই বৈশাখ ১৪৩৩ সকাল ১০:১০:২৬ (25-Apr-2026)
  • - ৩৩° সে:

মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কাছ থেকে সরাসরি বার্তা পেয়েছি: আব্বাস আরাঘচি

১ এপ্রিল ২০২৬ সকাল ০৭:৫৭:০১

মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কাছ থেকে সরাসরি বার্তা পেয়েছি: আব্বাস আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ওয়াশিংটনের পক্ষ থেকে সরাসরি বার্তা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইরান। তবে বার্তা আদান-প্রদান হলেও, তা আনুষ্ঠানিক আলোচনা নয় বলে দাবি করেছে তেহরান।

স্থানীয় সময় ৩১ মার্চ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলে যুদ্ধের প্রেক্ষাপটে সরাসরি এবং আঞ্চলিক দেশগুলোর মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ হয়েছে।

তিনি বলেন, ‘আমি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কাছ থেকে সরাসরি বার্তা পেয়েছি। তবে এর অর্থ এই নয় যে আমরা আলোচনায় বসেছি।’

তিনি আরও বলেন, ‘ইরানের কোনো পক্ষের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা চলছে—এমন দাবির কোনো সত্যতা নেই। সব বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই আদান-প্রদান হয় এবং নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যেও যোগাযোগ রয়েছে।’ আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি তেহরান।

এছাড়া, যুক্তরাষ্ট্রের পাঠানো ১৫ দফা শান্তি প্রস্তাবের বিষয়ে এখনো কোনো জবাব দেয়া হয়নি বলেও জানান আরাঘচি। তিনি বলেন, ‘আমরা এখনো কোনো প্রস্তাবের জবাব দিইনি, নিজেদের পক্ষ থেকেও কোনো শর্ত বা প্রস্তাব পেশ করিনি।’

তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক আলি হাশেম বলেন, আরাঘচির বক্তব্যের বেশিরভাগই ইরানের আগের বক্তেব্যেরই প্রতিফলন, তবে উইটকফের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি নতুন তথ্য।

গত সপ্তাহে এক কূটনৈতিক সূত্র আল জাজিরাকে জানিয়েছিল, যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইরানকে ১৫ দফার একটি পরিকল্পনা দিয়েছে। এতে ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র না তৈরির প্রতিশ্রুতি দেয়া এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির সীমা নির্ধারণসহ বিভিন্ন প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবারও জোর দিয়ে বলেন, কেবল যুদ্ধবিরতি নয়, বরং পুরো অঞ্চলে সব ধরনের হামলা বন্ধ হলেই ইরান সেই প্রস্তাব মেনে নিতে পারে।

Ad
Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাউজানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১
রাউজানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১
২৫ এপ্রিল ২০২৬ সকাল ১০:১০:১২











Follow Us