আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানের চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করতে সৌদি আরব ও কাতার একসঙ্গে কাজ করছে। বার্তাসংস্থা এএফপিকে নাম প্রকাশ না করা শর্তে ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সংশ্লিষ্ট এক সূত্র এ তথ্য জানিয়েছেন।
সূত্রটি বলছে, কাতারের সঙ্গে সমন্বয় করে সৌদি আরব পাকিস্তান ও আফগানিস্তানে মধ্যে উত্তেজনা নিরসনে প্রয়োজনীয় কাজ করছে। তাদের লক্ষ্য হলো পরিস্থিতির আরও অবনতি ঠেকানো। এছাড়া সংঘর্ষ যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সে ব্যাপারেও কাজ করা হচ্ছে।


আফগানিস্তানের সেনাবাহিনীর অন্তত ২২টি অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। এতে দেশটির ২৭৪ সেনা নিহত হয়েছে। অপরদিকে নিজেদের ১২ সেনা নিহতের তথ্য জানিয়েছে ইসলামাবাদ।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অবস্থানরত পাক সেনাদের ওপর সমন্বিত হামলা চালায় আফগান সেনারা। এর আগে রোববার পাকিস্তান দেশটিতে বিমান হামলা চালিয়েছিল, সেটির জবাব দিতেই এ হামলা চালানো হয়।
আফগানদের হামলার জবাবে রাত থেকেই পাল্টা হামলা শুরু করে পাকিস্তান। রাজধানী কাবুলসহ অন্তত চারটি প্রদেশে বিমান হামলা চালায় তারা।
এদিকে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আফগানিস্তানে অভিযান এখনো অব্যাহত আছে।
সূত্র: এএফপি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available