• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১১:৪৭:৪৮ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

মতলবে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে ভয়াবহ আগুন

২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৬:২০

মতলবে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে ভয়াবহ আগুন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজার এলাকায় পার্কিং করে রাখা তিনটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে এবং অপর দুইটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতে বাবুরহাট-ঢাকা রুটে চলাচলকারী জৈনপুরী এক্সপ্রেস-এর বাসগুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মেহেদী হাসান তুহিন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মুন্সীরহাট বাজার এলাকায় বাসগুলো পার্কিং করা ছিল। হঠাৎ একটি বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের আরও দুইটি বাসে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় বাসগুলোতে কোনো যাত্রী, চালক বা সহকারী না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মেহেদী হাসান তুহিন জানান, একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে এবং অপর দুইটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৬:২৫









Follow Us