• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৪:১২ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১০ জুন ২০২৬ সকাল ১১:৪৬:২৫

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
“ছবি: সংগৃহীত”

ডেস্ক রিপোর্ট: ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

১০ জুন বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে ময়মনসিংহ শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে জংশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করে জানান, জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেসের একটি বগি কলেজ রোড এলাকায় লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

রেলওয়ে কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে বলে জানা গেছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত ৫
ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত ৫
১৩ জুন ২০২৬ বিকাল ০৫:২৪:৩৪








Follow Us