• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৩:১৮ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বছরে ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্য

১৩ জুন ২০২৬ বিকাল ০৫:৪৬:০৩

নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বছরে ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্য

নারায়ণগঞ্জ প্রতিনিধি: সারাদেশে চলমান জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রথম বছরে সিটি কর্পোরেশন এলাকায় ৫০ হাজার গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

১৩ জুন শনিবার দুপুর সাড়ে ১২টায় নগরীর সিটি পার্কে আয়োজিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের পাতলী খাল উদ্বোধন এবং জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সরাসরি সম্প্রচার প্রদর্শন করা হয়। পরে সিটি পার্কে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

এ সময় সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে আয়োজকরা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “প্রধানমন্ত্রী বাংলাদেশকে সবুজ-শ্যামল দেশ হিসেবে গড়ে তুলতে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করেছেন। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ৫০ হাজার গাছ রোপণ করা হবে।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জকে একটি গ্রীন ও ক্লিন নগরী হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি এই গাছগুলো পরিচর্যা করে যাতে বেড়ে উঠতে পারে সেই ব্যবস্থাও নেয়া হবে, যেই গাছগুলো লাগাবো প্রত্যেকটি বড় হবে এবং টিকে থাকবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
১৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:৪২

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
১৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:১৯



ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত ৫
ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত ৫
১৩ জুন ২০২৬ বিকাল ০৫:২৪:৩৪





Follow Us