• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:৪৭:৩২ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধপোড়া মরদেহ উদ্ধার

২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১১:২২

শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধপোড়া মরদেহ উদ্ধার

​গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি: ​গাজীপুরের শ্রীপুরে গহীন জঙ্গল থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধপোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের শাইটালিয়া চার রাস্তার মোড় সংলগ্ন বনাঞ্চল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শাইটালিয়া এলাকায় বনের পাশে একটি অর্ধপোড়া মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। 

এলাকাবাসীর ধারণা, গভীর রাতে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে পরিচয় গোপন করার উদ্দেশ্যে এখানে নিয়ে আসে। পরে লতাপাতা বা পেট্রোল ব্যবহার করে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করে।

Ad
Ad

​ঘটনা সংবাদ পেয়ে কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মিরাজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজাপুরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত, আহত ১
রাজাপুরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত, আহত ১
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩২:৫৬


পানির অভাবে বোরো আবাদ বিপর্যস্ত, কৃষকদের আর্তনাদ
পানির অভাবে বোরো আবাদ বিপর্যস্ত, কৃষকদের আর্তনাদ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২১:৫৬







Follow Us