• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৮:৫৬:১৯ (19-May-2026)
  • - ৩৩° সে:

পর্তুগালে রোনালদোর রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ

১৯ মে ২০২৬ সন্ধ্যা ০৭:১৭:৫৮

পর্তুগালে রোনালদোর রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ দলে জায়গা পেলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই তারকা পর্তুগালের হয়ে এবার খেলতে যাচ্ছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ আসরে। ফুটবল ইতিহাসে আর কোনো খেলোয়াড়ের এমন কীর্তি নেই।

তবে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বিশ্বকাপ দলে সুযোগ পেলে তিনিও খেলবেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ। ফলে রোনালদোর এই অনন্য রেকর্ডে ভাগ বসাতে পারেন আর্জেন্টাইন মহাতারকা।

Ad
Ad

বিশ্বকাপ সামনে রেখে আজ ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেস। ঘোষিত দলে অভিজ্ঞ রোনালদোর পাশাপাশি জায়গা পেয়েছেন ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, রাফায়েল লেয়াও ও গনসালো রামোসের মতো তারকারা।

Ad

২০২৬ বিশ্বকাপে ‘ক’ গ্রুপে খেলবে পর্তুগাল। গ্রুপে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো।

আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। এরপর ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ জুন মিয়ামিতে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে রোনালদো বাহিনী।

পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক:
দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা ও রিকার্দো ভেলহো।

রক্ষণভাগ:
দিওগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউজো ও ম্যাথিউস নুনেস।

মাঝমাঠ ও আক্রমণভাগ:
রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস ও গনসালো রামোস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us