• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৯:০৫:১৮ (19-May-2026)
  • - ৩৩° সে:

নিখুঁত দল কখনো বিশ্বকাপ জেতে না: আনচেলত্তি

১৯ মে ২০২৬ বিকাল ০৪:১২:২৩

নিখুঁত দল কখনো বিশ্বকাপ জেতে না: আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। রিও ডি জেনেইরোর মুসেও দো আমানহাতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ঘোষিত দলে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন নেইমার জুনিয়র।

৩৪ বছর বয়সী নেইমারের অন্তর্ভুক্তি নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। দল ঘোষণার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ৬৬ বছর বয়সী ইতালিয়ান কোচ আনচেলত্তি।

Ad
Ad

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বকাপের সম্ভাব্য ফেভারিট হিসেবে ফ্রান্স, ব্রাজিল, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বিবেচনা করছেন।

Ad

আনচেলত্তি বলেন, ‘অনেক শক্তিশালী দল রয়েছে, তবে কোনো দলই নিখুঁত নয়।’

২৬ সদস্যের স্কোয়াড ঘোষণার সময়ও একই ধরনের মন্তব্য করেন ব্রাজিল কোচ। তিনি বলেন, ‘এটি এমন একটি দল যারা মানসম্পন্ন ফুটবল খেলতে পারে এবং যাদের মধ্যে দলগত ঐক্য রয়েছে। নিখুঁত দল বলে কিছু নেই, আর নিখুঁত দল কখনো বিশ্বকাপ জেতে না।’

তিনি আরও বলেন, ‘যে দল সবচেয়ে বেশি মানসিক দৃঢ়তা দেখাতে পারবে, তারাই বিশ্বকাপ জিতবে। আমরা সেই দল হতে চাই। বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে কথা বলতে আমি ভয় পাই না। বড় প্রত্যাশা খেলোয়াড়দের আরও বেশি অনুপ্রাণিত করে।’

২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপে সর্বশেষ শিরোপা জেতা ব্রাজিল এবার ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। আনচেলত্তির মতে, দলগত সংহতি ও লড়াইয়ের মানসিকতাই হবে তার দলের সবচেয়ে বড় শক্তি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us