• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪০:০৮ (14-Jun-2026)
  • - ৩৩° সে:

নারীদের ব্যাপারে আমির খানের রুচি দারুণ: অভিনেত্রী কাজল

১৪ জুন ২০২৬ বিকাল ০৪:৩৮:১০

নারীদের ব্যাপারে আমির খানের রুচি দারুণ: অভিনেত্রী কাজল

বিনোদন ডেস্ক: “নারীদের ব্যাপারে আমির খানের রুচি দারুণ” বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী কাজল। ‘লগান’ সিনেমার রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মজার ছলে আমির খানকে খোঁচা দেন এই তারকা অভিনেত্রী। এসময় তার পাশেই দাঁড়িয়েছিলেন আমির খান।  

সমালোচকদের প্রশংসা কুড়ানো ‘লগান’ সিনেমার মাইলফলক উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সালমান খান, জাভেদ আখতার, কাজল, জুহি চাওলা প্রমুখ। ‘ইশক’ সিনেমার দুই সহশিল্পী কাজল-জুহিকে আমির খানকে নিয়ে কিছু বলার অনুরোধ করেন।

মাইক্রোফোন হাতে নিয়ে কাজল বলেন, “আমি আর কী বলব? আমির খান সম্পর্কে অন্তত একটা কথা নিশ্চিতভাবে বলা যায়, তার প্রযোজনা প্রতিষ্ঠান প্রমাণ করেছে, তার সিনেমা বাছাইয়ের রুচি অসাধারণ, নিঃসন্দেহে চমৎকার। ‘লগান’ দিয়ে শুরু করে আজ পর্যন্ত সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। আর নারীদের ব্যাপারেও তার রুচি দারুণ।”

কাজলের এই মন্তব্যের পর আমির খান কিছুটা লজ্জা পেয়ে হেসে ফেলেন। এমন এক সময়ে কাজল এই মন্তব্য করলেন, যখন আমির খানের ব্যক্তিগত জীবন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ একষট্টি বছর বয়সে তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। তার হবু স্ত্রী অন্য কেউ নন, প্রেমিকা গৌরি স্প্র্যাট। আগামী ৫ জুলাই, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা।

আমির খান ও গৌরি পূর্ব পরিচিত। ২৫ বছরের বেশি সময় ধরে পরস্পরকে চেনেন তারা। কাছাকাছি বসবাস করতেন না। ফলে যোগাযোগ ছিল না। দুই বছরের বেশি সময় আগে পুনরায় যোগাযোগ হয় তাদের। এরপর প্রেমের সম্পর্কে জড়ান এই যুগল। বেঙ্গালুরুর মেয়ে গৌরি আগে বিয়ে করেছিলেন। তার ৬ বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। বর্তমানে আমিরের প্রোডাকশন হাউজে কাজ করছেন গৌরি।

ব্যক্তিগত জীবনে অনেক নারীর সঙ্গে আমির খানের নাম জড়িয়েছে। রিনা দত্তকে ভালোবেসে প্রথম বিয়ে করেন তিনি। এ সংসারে জুনায়েদ ও ইরা খান নামে দুটো সন্তান রয়েছে। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেন আমির। এ সংসারে আজাদ খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। তবে তার দুটো সংসারই ভেঙে গেছে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
১৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:২০


হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু
১৪ জুন ২০২৬ বিকাল ০৫:৩৩:২৮







Follow Us