• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৫:৩৩ (14-Jun-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক ১

১৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:০০:৫৪

কুমিল্লায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক ১

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ কবরী আক্তার (৩২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

১৩ জুন শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গত কুমিল্লা কোতয়ালী থানার ২য় মুরাদপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার কবরী আক্তার কুমিল্লা সদর উপজেলার ২য় মুরাদপুর এলাকার বাসিন্দা রুবেল মিয়ার স্ত্রী।

এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‌্যাব-১১ জানায়, মাদক নির্মূল ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
১৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:২০


হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু
১৪ জুন ২০২৬ বিকাল ০৫:৩৩:২৮



Follow Us