• ঢাকা
  • |
  • বুধবার ২রা বৈশাখ ১৪৩৩ রাত ০৮:১০:৩৫ (15-Apr-2026)
  • - ৩৩° সে:

শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন মুক্তি

১৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:৫৪

শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন মুক্তি

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে একসময়কার জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তিকে নিয়ে। তিনি জানিয়েছেন, সংগঠনটির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পারিবারিক অনুপ্রেরণা এবং সহকর্মী শিল্পীদের অনুরোধেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মুক্তি জানান, তার এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় প্রেরণা তার মা, প্রখ্যাত অভিনেত্রী আনোয়ারা বেগম। তিনি বলেন, তার মা সবসময় চাইতেন তিনি যেন শিল্পীদের অধিকার ও কল্যাণে সরাসরি ভূমিকা রাখেন। সেই ইচ্ছা পূরণ করতেই নেতৃত্বে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

Ad
Ad

মুক্তি আরও জানান, গত কয়েক বছরে শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন। এই সময়ে তিনি অসচ্ছল শিল্পীদের সহায়তা, বিভিন্ন উৎসবে সহযোগিতা, প্রয়াত শিল্পীদের স্মরণে অনুষ্ঠান আয়োজনসহ নানা সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

Ad

বর্তমান কমিটির মেয়াদ শিগগিরই শেষ হতে যাচ্ছে। নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, আগামী জুলাইয়ের শেষ ভাগ থেকে আগস্টের শুরুতে ভোটগ্রহণ হতে পারে। ইতোমধ্যে মুক্তির নেতৃত্বে একটি শক্তিশালী প্যানেল গঠনের প্রস্তুতির কথাও শোনা যাচ্ছে।

উল্লেখ্য, ১৯৯২ সালে গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মুক্তির। পরবর্তীতে ‘চাঁদের আলো’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘হাছন রাজা’ এবং ‘জগৎ সংসার’ এর মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে প্রশংসা অর্জন করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:০০:৩২










Follow Us