ডেস্ক রিপোর্ট: ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে দেশের তফসিলি ব্যাংকসমূহের সব শাখা ও উপশাখা খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১৮ মে সোমবার ব্যাংলাদেশ ব্যাংক থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বাংলাদেশ ব্যাংক সূত্রে জানাযায়, পোশাক শিল্প খাতে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং শিল্প খাতের আমদানি-রফতানি সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় আগামী ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।

এসময় অফিস চলবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এবং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available