• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:১৮:০৩ (18-May-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে কার্গো ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

১৮ মে ২০২৬ সকাল ০৯:০০:২৪

রাজধানীতে কার্গো ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কার্গো ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

১৭ মে রোববার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

Ad
Ad

পুলিশ জানায়, নিহত জাকারিয়ার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও। রাজধানীতে রাইড শেয়ারের পাশাপাশি থাকতেন হেমায়েতপুরে।

Ad

প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, নিহত ব্যক্তি রাতে মহাখালীর দিক থেকে একজন যাত্রী নিয়ে বিজয় সরণির দিকে যাচ্ছিলেন। জাহাঙ্গীর গেটের কাছে পৌঁছালে পাশের কার্গো ট্রাক তাদের চাপ দেয়। এতে, মোটরসাইকেলসহ চালক পেছনের চাকার নিচে পড়ে যান। ফলে তার শরীরের একাংশ থেতলে যায়।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়
আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়
১৮ মে ২০২৬ সকাল ১১:৩১:২৯







Follow Us