• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৬:০৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রামপালে হরিণের মাংসসহ গ্রেফতার ২

১৮ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:০৮:৫১

রামপালে হরিণের মাংসসহ গ্রেফতার ২

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে হরিণের মাংসসহ ২ চোরা শিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে থানায় ১ টি মামলা দায়ের করা হয়েছে। আটকরা হলেন- মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের হাসান সরদারের পুত্র শওকত আলী (৩৭) ও রামপাল উপজেলার ব্রী চাকশ্রী গ্রামের শেখ আশরাফ আলীর পুত্র শেখ হেকমত আলী (৩৯)। ১৮ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় আসামীদের আদালতে পাঠানো হয়।

Ad

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. আশরাফুল আলম জানান, ১৮ সেপ্টেম্বর সোমবার ভোররাতে রামপাল থানার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা বাজার থেকে হরিণের মাংসসহ ২ জনকে আটক করা হয়। আটক ব্যাক্তিরা ব্যাংকের মোড় এলাকায় মোটরসাইকেলে করে হরিণের মাংস নিয়ে যাচ্ছিলেন। এ সময় গিলাতলা বাজারের পাহারাদাররা তাদেরকে হরিণের মাংসসহ আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সোমবার ঘটনাস্থল থেকে আসামিদের ১ টি মোটরসাইকেল ও হরিণের মাংসসহ আটক করে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Ad
Ad

ওসি আরও বলেন, হরিণ শিকারী সিন্ডিকেটের সাথে কারা কারা জড়িত আছে তার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে এসেছে। এ চক্রটিকে নির্মূল করতে খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us