পাবনা প্রতিনিধি: পাবনায় র্যাবের অভিযানে ১টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, একটি ইলেকট্রিক কার্টার, ১টি হাত চাপব্লেড ও ১০০টি এয়ারগানের গুলিসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমাণ্ডার লে. কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস) বিএন এর নেতৃত্বে র্যাবের একটি আভিযান দল ৬ জুলাই গভীর রাতে জেলার ঈশ্বরদী থানাধীন চর রূপপুর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় আসামিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে ৪ জনকে গ্রেফতার করেন।
পরে আটকদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ১টি হাত চাপব্লেড, ৫টি ব্যারেল, ৩টি স্রুইচ গিয়ার চাকু, ১ টি ইলেকট্রিক কার্টার ও ১০০ টি এয়ারগানের গুলি জব্দ করা হয়।
আটকরা হলেন- নতুন রূপপুর দক্ষিণপাড়া এলাকার ইসলাম মণ্ডলের ছেলে সুপ্ত ইসলাম (২৬), চর রূপপুর বিবিসি বাজার এলাকার মো. খবির ইসলামের ছেলে মো. বাধন ইসলাম (২৩), একই এলাকার আকবর মণ্ডলের ছেলে শাকিল হোসেন (৩০) ও নতুন দক্ষিণ রুপপুর এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে চঞ্চল ইসলাম নীরব (২৬)।
র্যাব-১২ জানায়, দীর্ঘদিন ধরে আসামিরা এসকল আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখে এলাকায় বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন ও অসামাজিক কর্মকাণ্ড করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলো। আমরা বেশ কিছুদিন ধরে তাদের গতিবিধি নজরদারিতে রেখে অভিযান চালাচ্ছিলাম। এরই ধারাবাহিকতায় ৬ জুলাই ঈশ্বরদী থানাধীন চর রূপপুর এলাকায় অভিযান চালিয়ে উক্ত ৪ জন অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ আরও জানায়, তাদের কাছ থেকে জব্দ পিস্তল, কার্তূজ, ম্যাগাজিন, স্রুইচ চাকু, এয়ারগান কার্তূজ ও ইলেকট্রিক কার্টারসহ জব্দ আগ্নেয়াস্ত্রগুলো ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। এঘটনায় ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available