• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই আষাঢ় ১৪৩৩ রাত ১১:১৭:৩৪ (02-Jul-2026)
  • - ৩৩° সে:

পাটক্ষেতের আড়ালে গাঁজা চাষ, গাছসহ মাদক কারবারি গ্রেফতার

২ জুলাই ২০২৬ বিকাল ০৫:১৯:৪০

পাটক্ষেতের আড়ালে গাঁজা চাষ, গাছসহ মাদক কারবারি গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় পাটক্ষেতের আড়ালে গাঁজা চাষের অভিযোগে আল আমিন (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

২ জুন বৃহস্পতিবার সকালে অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিম পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় বলে টাঙ্গাইলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোহাম্মদ রাশিদুল ইসলাম জানিয়েছেন।

গ্রেফতার আল আমিন ওই গ্রামের বাদশাহ মিয়ার ছেলে।

এসআই রাশিদুল ইসলাম বলেন, গোপন সংবাদে আল আমিনের পাটক্ষেতে অভিযান চালিয়ে পাটগাছের আড়ালে চাষ করা ১১টি বড় গাঁজাগাছ উদ্ধার করা হয়। এ সময় গাঁজা চাষের অভিযোগে তাকে হাতেনাতে গ্রেফতার করে করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে ভূঞাপুর থানায় মাদক মামলা দায়ের করেছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us