• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:৫৭:৫৯ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

সাতক্ষীরায় মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

৯ মার্চ ২০২৬ দুপুর ১২:২৭:০৬

সাতক্ষীরায় মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: সাতক্ষীরা কালিগঞ্জে দিনে-দুপুরে ফিল্মি কায়দায় এক মোবাইল ব্যাংকিং এজেন্টের গতিরোধ করে প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ওই এজেন্টকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৮ মার্চ রোববার প্রকাশ্যে দিবালেকে উপজেলার কৃষ্ণনগর এলাকায় এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

Ad
Ad

ভুক্তভোগী এজেন্ট মোকলেছুর রহমান (৩৫) উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের মৃত ওলি আহম্মেদের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে ওই এলাকায় বিকাশ ও নগদ এজেন্টের ব্যবসা করে আসছিলেন।

Ad

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মোকলেছুর রহমান মোটরসাইকেল যোগে কৃষ্ণনগর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র ছিনতাইকারী তার পথরোধ করে। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে, এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

এসময় মোকলেছুর অচেতন হয়ে পড়লে ছিনতাইকারীরা ১০ লাখ টাকার ব্যাগ নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মাথায় গুরুতর আঘাতের কারণে, পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান, ‘ঘটনাটি শোনার পর পরই পুলিশের টিম কাজ শুরু করেছে। অপরাধীদের শনাক্ত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
৯ মার্চ ২০২৬ রাত ০৮:১১:৪৩









Follow Us