• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ ভোর ০৪:৫৪:৫৮ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজীপুর সদরে পেট্রোল বোমাসহ নিষিদ্ধ সংগঠনের তিন নেতা আটক

১৩ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৩৮:৪৫

গাজীপুর সদরে পেট্রোল বোমাসহ নিষিদ্ধ সংগঠনের তিন নেতা আটক

গাজীপুর সদর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বানিয়ারচালা এলাকা থেকে  ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের তিন নেতা আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।

Ad

আটক ব্যক্তিরা হলেন ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান (২৮), দপ্তর সম্পাদক আকাশ (২৫) ও ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল (৩৫)।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, ১২ নভেম্বর বুধবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় জনতা ওই তিন জনকে সন্দেহ হলে তাদেরকে আটক করে। পরবর্তীতে তাদের ব্যাগ তল্লাশি করে একটি পেট্রোল বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদ আহমেদ বলেন, ‘আটককৃতদের থানা হেফাজতে নেয়া হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us