• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১১:২৮:১৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চাকরির প্রলোভন আর টেলিগ্রাম ফাঁদে ফেলে কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা

৫ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৪৫:০৪

চাকরির প্রলোভন আর টেলিগ্রাম ফাঁদে ফেলে কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা

নিজস্ব প্রতিবেদক: অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে এবং টেলিগ্রাম অ্যাপের ফাঁদে ফেলে কোটি টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ এক প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি।

Ad

৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডি, ঠাকুরগাঁওয়ের সীমান্তঘেঁষা গ্রাম ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চক্রের মূলহোতা আকাশ (২২) ও রাশাদ (২৮) এবং তাদের সহযোগী আসাদ (৩০)।

Ad
Ad

৫ সেপ্টেম্বর শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতাকৃত ব্যক্তিরা খণ্ডকালীন চাকরি ও বিনিয়োগের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। টেলিগ্রাম অ্যাপে কয়েক লাখ টাকা বিনিয়োগ করলে অল্প সময়ে কয়েকগুণ মুনাফা দেওয়ার প্রলোভন দিতো তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তিনি আরও বলেন, এ চক্রের সঙ্গে দেশি-বিদেশি আরও অনেকে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে সিআইডি। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত অ্যান্ড্রয়েড ফোন এবং ছদ্মনামে ব্যবহৃত বিভিন্ন সিমকার্ড জব্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us