• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৫:২৫ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত দলের সর্দার গ্রেফতার

২০ আগস্ট ২০২৫ সকাল ১১:৩০:৫৭

নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত দলের সর্দার গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে র‍্যাব-১১ এর দুটি পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি এবং ডাকাত দলের এক সর্দারকে গ্রেফতার করা হয়েছে।

১৯ আগস্ট মঙ্গলবার রাতে সোনারগাঁওয়ের বারদী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আরিফ হোসেনকে (২৭) গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

Ad
Ad

একই দিন রাতে সোনারগাঁওয়ের ঝাউচর এলাকায় আরেকটি পৃথক অভিযান চালানো হয়। এ সময় গ্রেফতার করা হয় ডাকাত দলের সর্দার মামুনকে (২৫)। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ৩টি ডাকাতি মামলা, একটি হত্যা মামলা এবং একটি মাদক মামলা রয়েছে।

Ad

গ্রেফতার হওয়া দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১১।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
২০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৩৮






শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
২০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫২:০৫



ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮


Follow Us