• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩১:৩৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় বুড়িচংয়ে ডাকাতি দেখে ফেলায় শ্বাসরোধে প্রতিবন্ধীকে হত্যা

৪ নভেম্বর ২০২৪ সকাল ০৮:৪৯:০৬

কুমিল্লায় বুড়িচংয়ে ডাকাতি দেখে ফেলায় শ্বাসরোধে প্রতিবন্ধীকে হত্যা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতি দেখে ফেলায় মো. রফিকুল ইসলাম নামে এক প্রতিবন্ধীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

Ad

৩ নভেম্বর রোববার উপজেলার আবিদপুর উত্তরপাড়া পাটোয়ারী বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত রফিকুল ইসলাম একই এলাকার মো. হাবু মিয়ার ছেলে। সে একজন শারীরিক প্রতিবন্ধী।

স্থানীয় সূত্রে জানা যায়, আবিদপুর এলাকার বাসিন্দা ও নিহত রফিকুল ইসলামের চাচা মফিজ মিয়ার বাড়িতে রাতের আঁধারে এক দল ডাকাত ডাকাতির সময় রফিকুল ইসলাম ডাকাতদের দেখে ফেলে। তখন সে 'ডাকাত' বলে চিৎকার দেয়। এরপর থেকেই সে নিখোঁজ হয়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও রফিককে পায়নি। সকালে বাড়ির পাশে বেগুন খেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

এ বিষয়ে নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর বিষয়ে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us