• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০২:২৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেট নগরীতে ভারতীয় কোমল পানীয়সহ আটক ১

২০ অক্টোবর ২০২৪ সকাল ১১:৫১:১২

সিলেট নগরীতে ভারতীয় কোমল পানীয়সহ আটক ১

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেট নগরীতে ভারতীয় কোমল পানীয়সহ মো. ছরোয়ার আহমদ (৪৪) নামের একজনকে আটক করেছে পুলিশ।

Ad

১৯ অক্টোবর শনিবার নগরীর আম্বরখানা এলাকার ইলেকট্রিক সাপ্লাই রোডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

Ad
Ad

এ সময় তার কাছ থেকে ভারতীয় ১ হাজার ৫১২টি (৩৭৮ লিটার) রেডবুল ক্যান উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার করা ভারতীয় পণ্যের বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা।

আটক ছরোয়ার আহমদ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বুড়দেও গ্রামে বসবাস করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে এসএমপির এয়ারপোর্ট থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us