• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৩:০৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

গুইমারায় ৪ জুয়াড়ি আটক

৪ মার্চ ২০২৪ দুপুর ১২:৫৮:৩৯

গুইমারায় ৪ জুয়াড়ি আটক

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

Ad

৪ মার্চ সোমবার সকালে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন লিখিত এক প্রেস ব্রিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ৩ মার্চ রোববার রাতে গুইমারা থানার এসআই মো. আমিনুল ইসলাম ভূঁঞার নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ গুইমারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মুসলিম পাড়া বাজারস্থ ইদ্রিসের চা দোকানের পিছন থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার উপকরণ (তাস) ও জুয়া খেলায় ব্যবহৃত কিছু নগদ অর্থ জব্দ করা হয়েছে।

Ad
Ad

আটকরা হলেন, গুইমারা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মুসলিম পাড়া এলাকার সোনা মিয়া'র ছেলে মো. রবিউল হোসেন (২৬), আবুল কাশেমের ছেলে মো. জসিম উদ্দিন (২৭), আবুল হোসেনের ছেলে মো. নুরুন্নবী (৩৮), মাহবুব হাওলাদারের ছেলে মো. টুটুল হাওলাদার (৩২)।

গুইমারা থানার ওসি আরিফুল আমিন জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা  হয়েছে। তিনি আরও বলেন, জুয়া পারিবারিক ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে, অন্যান্য অপরাধের জন্ম দেয়। তাই জুয়া প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us