• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৭:০১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড় সীমান্তে ভারতীয় মদসহ আটক ১

৩ নভেম্বর ২০২৩ রাত ০৯:০২:১১

পঞ্চগড় সীমান্তে ভারতীয় মদসহ আটক ১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের কালিয়াগঞ্জ ধামের ঘাট সীমান্ত থেকে ৪৮ পিছ ভারতীয় মদসহ একজনকে আটক করেছে ৫৬ বিজিবি। ২ নভেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার কালিয়াগঞ্জ ধামেরঘাট সীমান্তের ৭৬৯ নম্বর পিলারে বাংলাদেশের অভ্যন্তরে মদসহ তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন  উপজেলার কালিয়াগঞ্জ ধামেরঘাট বিওপির নায়েক সুবেদার দিলিপ কুমার বিশ্বাস। আটকের নাম মো. মইনুদ্দিন (২৮)। সে একই এলাকার মো. মফিজ উদ্দীনের ছেলে।

Ad

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৭৬৯ নম্বর পিলার এলাকায় ৪ জনের উপস্থিত টের পায় বিজিবি। পরে তাদের ধাওয়া করলে ৩জন পালিয়ে যায়। এসময় মইনুদ্দিনকে ১টি বস্তাসহ আটক করা হয়। পরে বস্তাটি তল্লাশি করে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

Ad
Ad

এসময় ধামেরঘাট বিওপির নায়েক সুবেদার দিলিপ কুমার বিশ্বাস আরও বলেন, জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭২ হাজার টাকা। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us