• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই চৈত্র ১৪৩২ রাত ০৯:৪৯:৫৩ (26-Mar-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩৬

২৬ মার্চ ২০২৬ রাত ০৮:০৭:৫৬

রাঙামাটিতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩৬

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে মাদকের বিরুদ্ধে জোরালো সাঁড়াশি অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

২৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪১ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে শহরে মাদক ক্রয়-বিক্রয়ের বিস্তার এবং উঠতি বয়সী কিশোর-তরুণদের মাদকাসক্তির ঝুঁকি বেড়ে যাওয়ায় জেলা পুলিশ কঠোর অবস্থান নেয়। পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর নির্দেশনায় “জিরো টলারেন্স” নীতির আওতায় শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

Ad

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ দল রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাঁঠালতলী ধোপাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় কুখ্যাত মাদক কারবারি সজল দাশের বাড়িতে অভিযান চালিয়ে তাকেসহ মোট ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সজল দাশ (৩৪), হৃদয় দাশ (২৫), মো: সাইফুল ইসলাম (৩০), বৃন্দাবন বড়–য়া (৩১), সুমন দাশ (৩৫), কাজল দাশ (২৬)। শহরের কাঁঠালতলী, সুখীনীলগঞ্জসহ কোতয়ালী থানা এলাকার বাসিন্দা। তবে অভিযানের সময় আরও দুইজন আসামি পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, গত ২৪ ও ২৫ মার্চ রাতেও পৃথক অভিযানে ৩০ জন মাদকসেবী ও কারবারিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, রাঙামাটিতে মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংসার ভাঙছে প্রিয়াঙ্কার!
সংসার ভাঙছে প্রিয়াঙ্কার!
২৬ মার্চ ২০২৬ রাত ০৮:৫৫:২৬





বাগেরহাটে বাড়িতে ঢুকে গুলি, যুবক নিহত
বাগেরহাটে বাড়িতে ঢুকে গুলি, যুবক নিহত
২৬ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:৪৪



Follow Us