• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৮:২১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মেঘনায় ইলিশ ধরায় ১৪ জেলেকে গ্রেফতার

৩০ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:২১:০২

মেঘনায় ইলিশ ধরায় ১৪ জেলেকে গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায়, মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১৪ জেলেকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। এ সময় ২ হাজার মিটার জাল ও ২ টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। ৩০ অক্টোবর সোমবার অভিযান পরিচালনা করে এ জেলেদের গ্রেফতার করা হয়। পরে একই দিন বেলা ২ টায় গ্রেফতারদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়। এর আগে, একই দিন ভোর রাতে উপজেলার কাজীর বাজার ঘাট ও পাইতান ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে নৌ-পুলিশ। গ্রেফতারহওয়া জেলেরা বরিশাল জেলার ভোলা ও মনপুরা এলাকার বাসিন্দা।  

Ad

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালায় নৌ-পুলিশ। অভিযানে উপজেলার কাজীর বাজার ঘাট ও পাইতান ঘাট এলাকা থেকে ২ টি ট্রলার ও ২ হাজার মিটার জালসহ ১৪ জেলেকে আটক করা হয়।

Ad
Ad

হাতিয়া থানার উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন বলেন, নৌ-পুলিশ আটক জেলেদেরকে দুপুর সাড়ে ১২ টার দিকে থানায় সোপর্দ করে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা দায়ের কর হয়েছে। ঐ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us