• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:২০:১৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মধুখালীতে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

২০ অক্টোবর ২০২৩ সকাল ০৯:২৯:০৪

মধুখালীতে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য লিংকন বিশ্বাসকে (৪০) ২০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।  

Ad

১৮ অক্টোবর বুধবার রাতে সমাধিনগন বাজার এলাকার (বালিয়াকান্দি) অংশের একটি মোটরসাইকেল গ্যারেজের সামনে ইয়াবা বিক্রির সময় তাকে আটক করা হয়।

Ad
Ad

বালিয়াকান্দি থানার এস আই রাজিব জানান,  মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য লিংকন বিশ্বাসের কাছে ২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ি আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা রাজ কুমার বিশ্বাস, মানিক, সাইফুল ভুইয়া ও ওয়াদুদ মোল্যা জানান, লিংকন বিশ্বাস দীর্ঘদিন ধরে তাদের এলাকায় মাদক কারবার চালিয়ে আসছেন। তারা এই মাদক কারবারিকে ইউনিয়ন পরিষদ থেকে বহিষ্কার করার দাবি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us