• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই চৈত্র ১৪৩২ রাত ০২:২৩:০৭ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা, ভাই-বোন আহত

২৯ মার্চ ২০২৬ সকাল ০৯:১৬:২৩

মেহেরপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা, ভাই-বোন আহত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার শালদহ গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রাসেল (২৫) ও রিয়া (২০) নামে ভাই-বোন আহত হয়েছে।

২৮ মার্চ শনিবার সন্ধ্যায় উপজেলার শালদহ গ্রামের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা একই গ্রামের বাসিন্দা মনিরুল ইসলামের ছেলে ও মেয়ে।

Ad
Ad

আহত রাসেল জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মন্টুর ছেলে রাকিবুল (৩৫), হাসানের ছেলে মানিক (২৫), জাবুরের ছেলে হাসিব (২০) ও বিল্লালের ছেলে বিজয় (২৫) দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Ad

ঘটনার বিষয়ে জানতে হামলাকারীদের বক্তব্য জানার চেষ্টা করলেও সম্ভব হয়নি।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাসমেরি খাতুন জানান, রাসেলের মাথায় গুরুতর আঘাত লাগায় ছয়টি সেলাই দিতে হয়েছে। তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রিজার্ভ আবারও ৩৪ বিলিয়ন ডলারের নিচে
রিজার্ভ আবারও ৩৪ বিলিয়ন ডলারের নিচে
২৯ মার্চ ২০২৬ রাত ০৯:২৫:৩২





মণিরামপুরে মাটি কাটায় ১০ দিনের কারাদণ্ড
মণিরামপুরে মাটি কাটায় ১০ দিনের কারাদণ্ড
২৯ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৪৪


কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেফতার
কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেফতার
২৯ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:২৮


Follow Us