• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই চৈত্র ১৪৩২ রাত ১২:৫৬:৫৫ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

২৯ মার্চ ২০২৬ রাত ০৯:৪২:১৫

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে মো. নিরব (২৬) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।  

২৯ মার্চ রোববার দুপুরের দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের বাংলা বাজারের উত্তর পাশে কালা দুলালের বাপের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে একই দিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

Ad
Ad

নিহত নিরব একই ওয়ার্ডের আব্দুল গনি বাড়ির আব্দুল গনির ছেলে। নিরব পেশায় একজন স'মিল শ্রমিক ছিলেন।  

Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিরব পেশায় একজন সমিল শ্রমিক ছিলেন। গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। কিছুদিন আগে মাদক নিয়ে একই গ্রামের ইটভাটা শ্রমিক রুবেল মাঝির (২৮) ভাতিজার সাথে নিরবের বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জের ধরে রোববার সকাল ১০টার দিকে নিরব তার তিন সহযোগীকে নিয়ে আন্ডারচর ইউনিয়নের বাংলাবাজারের উত্তর পাশে রুবেল মাঝির ওপর হামলা চালায়। ওই সময় তাদের ছুরিকাঘাতে রুবেল মাঝির ৩-৪ জন অনুসারী আহত হয়। পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে দুপুর ১২টার দিকে নিরবের অনুসারীরা প্রতিপক্ষ রুবেল মাঝির বাড়ির সামনে চলে যায়। তখন রুবেল মাঝির লোকজন ধাওয়া দিয়ে নিরবকে আটক করে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে নিরব মারা যায়।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় নিরবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রিজার্ভ আবারও ৩৪ বিলিয়ন ডলারের নিচে
রিজার্ভ আবারও ৩৪ বিলিয়ন ডলারের নিচে
২৯ মার্চ ২০২৬ রাত ০৯:২৫:৩২





মণিরামপুরে মাটি কাটায় ১০ দিনের কারাদণ্ড
মণিরামপুরে মাটি কাটায় ১০ দিনের কারাদণ্ড
২৯ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৪৪


কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেফতার
কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেফতার
২৯ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:২৮


Follow Us