• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে চৈত্র ১৪৩২ রাত ০১:৩০:৫৫ (12-Apr-2026)
  • - ৩৩° সে:

নারীসহ সিলেটে হানিট্রাপ চক্রের ৪ সদস্য আটক

১১ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৬:০৫

নারীসহ সিলেটে হানিট্রাপ চক্রের ৪ সদস্য আটক

সিলেট প্রতিনিধি: সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে দুই নারীসহ হানিট্রাপ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় দুইজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

১১ এপ্রিল শনিবার দুপুরে কোতোয়ালি মডেল থানায় এসএমপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এডিসি মিডিয়া মো. মানজারুল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

Ad
Ad

এর আগে, ৯ এপ্রিল বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নগরীর যতরপুরের  নবপুষ্প এলাকায়।

Ad

এএসআই আনোয়ারুল ইসলামের নেতৃত্ব ওই অভিযানটি পরিচালনা করা হয়।

জানা যায়, মাহমুদুল হাসান রিফাত ও মাহফুজ আলী নামে দুই যুবককে হানিট্রাপ চক্রের সদস্যরা ফাঁদে ফেলে একটি বাসায় নিয়ে যায়। সেখানে ভুক্তভোগীদের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল সামগ্রী কেড়ে নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আপত্তিকর ভিডিও  প্রচারের ভয় দেখিয়ে তাদের কাছে আরো ১০ লাখ টাকা দাবি করে।

ভুক্তভোগীর পরিবার বিষয়টি মেট্রোপলিটন পুলিশকে অবগত করলে, পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার বিকেলে অভিযুক্তদের গ্রেফতার করে তাদের কাছে থাকা ৫টি মোবাইল ফোন এবং ঘটনায় ব্যবহৃত ১টি কার ও ১টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পেনাল কোডসহ পর্নোগ্রাফি আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







খোকসায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত
খোকসায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত
১১ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৭:৩২


ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন ডিজেল
ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন ডিজেল
১১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২১



Follow Us