• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে চৈত্র ১৪৩২ রাত ১১:১৯:৩৮ (11-Apr-2026)
  • - ৩৩° সে:

দৌলতপুরে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান, জরিমানা

১১ এপ্রিল ২০২৬ রাত ০৯:২২:৩২

দৌলতপুরে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান, জরিমানা

দৌলতপুর-শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

১১ এপ্রিল শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে দৌলতপুর উপজেলার জিয়নপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

Ad
Ad

অভিযানকালে আব্দুল মান্নান-এর বাড়ি থেকে আনুমানিক ৯০০ লিটার অকটেন অবৈধভাবে মজুত ও বিক্রির আলামত পাওয়া যায়। এছাড়া ঘটনাস্থল থেকে আরও ৩০ থেকে ৪০ লিটার তেল অবিক্রিত অবস্থায় জব্দ করা হয়। পরে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে জব্দ তেল সরকার নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়।

Ad

এ ঘটনায় আব্দুল মান্নান অবৈধভাবে অকটেন মজুত ও বিক্রির অপরাধ স্বীকার করায় পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ৪ অনুযায়ী তাকে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে একই আইনের ধারা ২৩ অনুযায়ী তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

এছাড়া একই এলাকায় অপর একটি দোকানে ৪০ লিটার ডিজেল অবৈধভাবে মজুত ও বিক্রির অপরাধে ফিরোজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







খোকসায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত
খোকসায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত
১১ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৭:৩২


ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন ডিজেল
ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন ডিজেল
১১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২১



Follow Us