• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৪:২৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই: প্রবাসী কল্যাণমন্ত্রী

২ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৩:১৩:৪৩

দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই: প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেট প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আছে বলেই বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে।

Ad

১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত যৌথ কর্মী সভায় তিনি একথা বলেন।

Ad
Ad

ইমরান আহমদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হাল ধরে আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এসময় মন্ত্রী আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে পুনরায় নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আছলম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮


Follow Us