• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আষাঢ় ১৪৩৩ রাত ০৮:৫১:১৯ (19-Jun-2026)
  • - ৩৩° সে:

লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা বিএসএফের, ঠেকিয়ে দিলো বিজিবি

১ জুন ২০২৬ দুপুর ০১:৩১:১৭

লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা বিএসএফের, ঠেকিয়ে দিলো বিজিবি

অনলাইন ডেস্ক: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

৩১ মে রোববার গভীর রাতে বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠ দিয়ে কাঁটাতারের বেড়া খুলে একাধিক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিজিবির শক্ত অবস্থানের কারণে তা ব্যর্থ হয়।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ভারতীয় বিএসএফ রাতে সীমান্তের লাইট অফ করে দিয়ে ১০০ থেকে ১১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো চেষ্টা করে। পরে বিজিবি সীমান্তে কঠোর অবস্থানে থাকায় তারা ব্যর্থ হয়।

এদিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর জন্য এখনও ১০/১২ জনকে ভারতীয় সীমান্তের কাঁটা তারের বেড়ার কাছে রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সূত্র: একাত্তর টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
১৯ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩:৪৬







আশা জাগিয়েও সিরিজ হারলো বাংলাদেশ
আশা জাগিয়েও সিরিজ হারলো বাংলাদেশ
১৯ জুন ২০২৬ বিকাল ০৫:৫৬:২৯



Follow Us