• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০১:০০:৩৬ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

সহকারী জজ হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী

২৮ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:৫৭:৩৮

সহকারী জজ হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী

ইবি প্রতিনিধি: ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের তিন শিক্ষার্থী। সারাদেশের মোট ১০২ জন এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

Ad

গত ২৩ ফেব্রুয়ারি রোববার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

Ad
Ad

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণরা হলেন আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জান্নাতুল আয়শা রিতু ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেহেনাজ হুমায়রা কোহেলী এবং ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস.এম. নাহিদ হাসান জয়।

এদের মধ্যে মেধাতালিকায় ৩৪তম স্থানে রয়েছেন ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস.এম. নাহিদ হাসান জয়।

তার সাফল্যের বিষয়ে জানতে চাইলে জয় বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই আমার ইচ্ছে ছিল, একদিন বিচারক হয়ে দেশ ও দেশের মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো। পরিবারও আমাকে এই ব্যাপারে উৎসাহিত করেছে। পাশাপাশি উৎসাহিত হয়েছি বিশ্ববিদ্যালয়ের বড় ভাই-আপুদের সুপারিশপ্রাপ্ত হতে দেখে এবং তাদের অনুপ্রেরণামূলক কথাগুলোও আমাকে উৎসাহিত করেছে। শিক্ষকদের জ্ঞানগর্ভ কথাগুলোও আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us