• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ রাত ১০:৩৩:০৫ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

কোটা আন্দোলনে উত্তাল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

১৭ জুলাই ২০২৪ সকাল ০৯:২৬:৫৮

কোটা আন্দোলনে উত্তাল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সারাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত বিক্ষোভ সমাবেশে লাঠি-সোঁটাসহ স্থানীয় ছাত্রলীগ হামলা চেষ্টা চালিয়েছে। এসময় শিক্ষার্থীদের হামলার হাত থেকে বাঁচাতে ক্যাম্পাসে অবস্থান করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক।

১৬ জুলাই মঙ্গলবার বিকেল ৪টায় বিক্ষোভ সমাবেশ চলাকালীন সময়ে স্থানীয় ছাত্রলীগের হামলার ঘটনা ঘটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাস অ্যাকাডেমিক ভবন-১ এ।

একপর্যায়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক সাধারণ শিক্ষার্থীকে মারধর করে স্থানীয় ছাত্রলীগ। তাদের হামলায় ভেঙে যায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীদের সাথে ক্যাম্পাসে অবস্থান করে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করে এবং হামলাকারীরা যেন ক্যাম্পাসের ভিতরে ঢুকতে না পারে সে বিষয়ে সতর্ক অবস্থান নেয়।

তবে এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদেরকে শান্ত করার চেষ্টা করে এবং ক্যাম্পাসে অবস্থান করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪২

ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১২


Follow Us